চলে গেলেন জনপ্রিয় অভিনেতা তাপস পাল

বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় অভিনেতা তাপস পাল আর নেই। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

তার বয়স হয়েছিল ৬১ বছর।

ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল তার। ২২ বছর বয়সে মুক্তি পায় তার প্রথম ছবি ‘দাদার কীর্তি’। ‘গুরুদক্ষিণা’ ছবির জন্য তাকে আজীবন মনে রাখবে বাংলার দর্শকমহল। ওই ছবিতে কালী বন্দোপাধ্যায়ের সঙ্গে তার যুগলবন্দি রীতিমতো কাঁদিয়েছিল দর্শকদের।

‘মায়া মমতা’, ‘সুরের ভুবনে’, ‘সমাপ্তি’, ‘চোখের আলো’, ’অন্তরঙ্গ’, সাহেব’ প্রভৃতি বিখ্যাত বাংলা সিনেমায় তিনি অভিনয় করেছিলেন। ১৯৮১ সালে সাহেব ছবির জন্য তিনি পান ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড।

বাংলার মতো বলিউডের ছবিতেও কাজ করছেন তাপস পাল। অবোধ ছবিতে মাধুরী দীক্ষিতের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

তাপস পালের জন্ম ১৯৫৮ সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়। অভিনয়ের পাশাপাশি ২০০৯ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে টিকিট নিয়ে নির্বাচিত হয়ে কৃষ্ণনগর থেকে এমপি হন তিনি। তিনি ২০০৯ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে টিকিট নিয়ে নির্বাচিত হয়ে কৃষ্ণনগর থেকে এমপি হন।

তাপস পাল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে হুগলী মহসিন কলেজ থেকে জীববিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *