কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০। র্যাব-১০ সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে একদল র্যাব সদস্য কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ এনামুল হক (২৫) ও মোঃ এরশাদ আলী (৪৩)নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বাজার মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা।
