কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে মুফতি আমিনী (রহ) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে কদমতলী চৌরাস্তা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামী যুব ফোরাম কেরানীগঞ্জের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুরের পীর সাহেব ও বাংলাদেশ খতমে নবুয়াত সংরক্ষন কমিটির আমির আল্লামা আব্দুল হামিদ। এছাড়া অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুব ফোরামের আহবায়ক মুফতি সাখাওয়াত হোসাইন রাজী। কেরানীগঞ্জ যুব ফোরামের অভিভাবক হাফেজ মাওলানা বেলাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী যুব ফোরাম বাংলাদেশের কেন্দ্রীয় আহবায়ক প্যানেলের সদস্য মুফতি মাহমুদ হাসান আরাবি,মাওলানা আব্দুর রব, মুফতি তৈয়বুর রহমান, মুফতি লিয়াকত আলী,মাওলানা ওসমান গনি, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা হেমায়েত উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে বক্তরা মুফতি আমিনীর (রহ)এর জীবন ও কর্ম নিয়ে বিশদ আলোচনা করেন।
