এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার বাইপাস বাগানবাড়িতে বিএনপির সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রীনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন।
এসময় তিনি বলেন গত ১লা সেপ্টেম্বর বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সফু এর আয়োজনে শ্রীনগর উপজেলার জমজম টাওয়ারের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি শুরু হওয়ার আগে শ্রীনগর উপজেলা যুবদল নেতা রনি ও শাহাদাত বাজারে যাচ্ছিলেন।
এ সময় অনুষ্ঠানে যোগদেওয়া কিছু নেতাকর্মী রনি ও শাহাদাতকে দেখে উস্কানিমূলক কথাবার্তা শুরু করে। রনি এর প্রতিবাদ করতে গেলে পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে দেশীয় অস্ত্র লাঠি সোটা নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে শাহাদাত ও রনিকে তাদেরকে গুরুতর আহত করে। হামলার শাহাদাতের হাত ভেঙে যায় এবং রনির মাথা ফেটে যায়।
তাদেরকে বাঁচাতে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ একই এলাকার বাবু নামের এক যুবক এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালায়। হামলায় বাবুর মাথায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে মাথাও ফেটে যায় এবং পুলিশ কর্মকর্তা ও আহত হয়। প্রাণ বাঁচাতে আহতরা একটি দোকানে আশ্রয় নিলে দোকানদারকেও এলোপাথারি মারধর করলে দোকাদারের মাথাও ফেটে যায় এবং দোকানের মালামাল লুটপাট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহত ৪ জনকে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় প্রেরণ করা হয়। কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হলে বক্তারা মুন্সিগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ও শ্রীনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খানকে কুরুচিপূর্ণ বক্তব্য রাখায় শ্রীনগর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
