কেরানীগঞ্জে মার্কেট দখলের সংবাদ সম্মেলনের ব্যাখ্যা

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি:  কেরানীগঞ্জে মার্কেট দখলের সংবাদ সম্মেলনের ব্যাখ্যা দিয়েছেন মার্কেটের মালিক মোঃ রফিক। সোমবার কালিগঞ্জ তেলঘাট এলাকায় তার কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের ডেকে এই সংবাদ সম্মেলনের ব্যাখ্যা তুলে ধরেন।

তিনি বলেন শনিবার কালিগঞ্জ তেলঘাট এলাকায় আসমা সিটি গার্ডেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সোহেল রানার নেতৃত্বে দখলের ঘটনায় রোববার দুপুরে তার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুলক্রমে তার নামটি উল্লেখ করা হয়েছিল। যাহা বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সোমবার প্রকাশিত হয়েছে। তিনি এই নিউজের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। আসলেই মো. সোহেল রানা মার্কেট দখলের ঘটনার সাথে জড়িত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *