কেরানীগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্যসংগ্র অবহিতকরণ প্রেসব্রিফিং অনুষ্ঠিত

কেরানীগঞ্জ ( ঢাকা)প্রতিনিধি: কেরানীগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপি তথ্যসংগ্রহ বিষয়ক অবহিতিকরণ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।   সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে উপজেলা সমাজ সেবা অফিসের উদ্যোগে এই অবহিতকরণ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেসব্রিফিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিব্লিজ্জামান,উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ওয়ালিউল্লাহ সেলিম ও কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল গনি। এ সময় উপজেলা ফ্যামিলি কার্ড কার্যক্রমের বিভিন্ন ইউনিয়নের সুপার ভাইজারগন উপস্থিত ছিলেন। আগামীকাল রোহিতপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড থেকে এই ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক তথ্যগ্রহন কার্যক্রম শুরু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *