মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর (মানিকগঞ্জ)থেকে :মানিকগঞ্জের সিংগাইরে শ্রীমতি গীতা রায়ের দুর্গোৎসব সহায়তা প্রদান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ২০ হাজার টাকা করে ৮৪ টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা দিয়েছেন শিল্পপতি অনিরুদ্ধ রায়। সোমবার(১২ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলা পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লার রায় বাড়ী গীতা রায় ভবন থেকে এ আর্থিক অনুদান প্রদান করেছেন। এসময় উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক ডা:সজিব কুমার সাহার পরিচালনা শিল্পপতি অনিরুদ্ধ রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জি.মঈনুল ইসলাম খান শান্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন,উপজেলা নির্বাহি অফিসার খায়রুন্নাহার,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো.আল-আমিন কবির,সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম প্রমুখ । এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ ৮৪টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জি.মঈনুল ইসলাম খান শান্ত সুবিধাভোগীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
