কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে নতুন করে আরও সাত জন করোনা রোগী শনাক্ত হয়েছে । এনিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন গিয়ে তেইশ জনে দাঁড়াল। তবে নতুন করোনায় আক্রান্ত সাতজনের মধ্যে দুইজন তারা করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়ায়র পর তাদের মোবাইল বন্ধ করে আত্বগোপন চলে গেছেন। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা চরম উৎকন্ঠায় পড়েছেন। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন জানান, সোমবার(১৩এপ্রিল) বিকেলে তারা ৭ জন করোনা রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত হন। এদের মধ্যে আগানগরের ৬৫ বছরের এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মিটফোর্ড হাসপাতালে মৃত্যুবরন করেছেন। দুইজন হচ্ছে কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর গ্রামের । তাদের একজনের বয়স ৩০বছর এবং অন্যজনের বয়স ৪০বছর।অপর একজন হচ্ছে শুভাঢ্যা ইউনিয়নের কালিগঞ্জ এলাকার ৫০বছরের এক নারী। বাকী দুইজন তারা করোনায় আক্রান্ত হওয়ায়র বিষয়টি নিশ্চিত হয়ে তারা তাদের মোবাইল ফোনটি বন্ধ করে রেখেছেন। তাদের খুঁজে বের করা খুব কষ্টর হচ্ছে। তিনি আরো জানান এই দুইজনকে যদি দ্রুত খুঁজে বের করতে না পারা যায় তাহলে ওই দুইজনের দ্বারা তাদের পরিবার ও এলাকায় দ্রুত করোনা সংক্রমন ঘটার সম্ভাবনা রয়েছে। এদিকে গত ৮দিনে জিনজিরা ইউনিয়নে ৬ জন,শুভাঢ্যা ইউনিয়নে ৫জন,কালিন্দী ইউনিয়নে ৩ জন ও শাক্তা ইউনিয়নে ২জন করোনা রোগী শনাক্ত হয়।
