কেরানীগঞ্জে জাতীয় সড়ক দিবসে আলোচনা সভা র‍্যালি অনুষ্ঠিত

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে জাতীয় সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন, কেরানীগঞ্জ ও ঢাকা জেলা বিআরটিএ এর উদ্যোগে আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, সেলিম রেজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল আজিজ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন নাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা ও ট্রাফিক ইন্সপেক্টর মোঃ জাকির হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে একটি র্যালি বের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *