সিংগাইরে ফিলিস্তিনে অবৈধ দখলদার ইসরাইল ইহুদিদের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ফিলিস্তিনে অবৈধ দখলদার ইসরাইলী ইয়াহুদীদের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নে শাহরাইল বাজার এলাকায় খেলাফত মজলিস ও তৌহিদি জনতার উদ্যোগে ফিলিস্তিনে ইসরাইলী গণ-হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন,খেলাফত মজলিস শায়েস্তা ইউনিয়ন শাখার সভাপতি মোজাফফর হোসেন, তৌহিদি জনতার সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শায়েস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিমসহ প্রায় দেড় শতাধিক নেতাকর্মী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *