কেরানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

 কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি:   শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন এই প্রতিপাদ্য কে সামনে রেখে কেরানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সকালে স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল মোকাদ্দাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরুল ইসলাম, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেহানা বেগম, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল গনি,মোঃ আলমগীর হোসেন প্রমূখ।

আলোচনা সভায় বিভিন্ন ফলমূল ও অন্যান্য খাদ্য দ্রব্যের পুষ্টিগুণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *