কেরানীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা 

কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা , চিত্রগ্রহণ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলাবিষয়ক কার্যালয়ের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কেরানীগঞ্জ উপজেলা  নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা ও তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্গন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *