মো. আব্দুল গনি, কেরাণীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেরনীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুক। শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক গোলাম হোসেন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন মোল্লা, শিুভাঢ্যা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও কেরানীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আব্দুস সাত্তার বেগ।
