কেরানীগঞ্জে ইসলামী আন্দোলনের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃঢাকার কেরানীগঞ্জে ইসলামী আন্দোলনের ওয়ার্ড প্রতিনিধির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দক্ষিন কেরানীগঞ্জ থানা ইসলামী আন্দোলনের উদ্যোগে আজ শুক্রবার সকাল ১০টায় চুনকুটিয়া রাজ কমিউনিটি সেন্টারে এই প্রতিনিধি সম্মেলন অনুষ্টিত হয়। এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। দক্ষিন কেরানীগঞ্জ ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব সুলতান আহমদ খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব সৈয়দ আলী মোস্তফা,ঢাকা জেলা ইসলামী আন্দোলনের সহপ্রশিক্ষন সম্পাদক মোঃ ফজলুল হক মৃধা,মুফতী মাজাহারুল ইসলাম রাশেদী, মাওলানা মাহবুবুর রহমান,দক্ষিন কেরানীগঞ্জ থানা ইসলামী আন্দোলনের সেক্রেটারী মোঃ কায়েস উদ্দিন কায়েস,আগানগর ইউনিয়নের ইসলামী আন্দোলনের সেক্রেটারী ডা. সাইফুল ইসলাম,দক্ষিন কেরানীগঞ্জ থানা ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারী শাহাদাত হোসেন,দক্ষিন কেরানীগঞ্জ থানা যুব আন্দোলনের সভাপতি আলহাজ্ব উজ্জল শেখ ও দক্ষিন কেরানীগঞ্জ থানার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ নাদিম মাহমুদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *