সিংগাইরে অবসরপ্রাপ্ত চুন্নু মাষ্টার আর নেই
সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিন গ্রামের অবসরপ্রাপ্ত প্রাইমারী স্কুলের মো.নিয়ামত আলী ওরফে চুন্নু মাষ্টার আর নেই। ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাহী রাজিউন। আজ শুক্রবার (২০ নভেম্বর) রাত আড়াইটার দিকে নিজ বাসভবনে হার্ড এট্যাক করে মারা যান। মৃত্য কালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ১ স্ত্রী,৩ ছেলে,২ মেয়ে নাতী,নাতনীসহ অসংখ্য শুভাকাংঙ্খী রেখে গেছেন। ভূমদক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকাল ১০ টায় তার জানাজা শেষে ও ভূমদক্ষিন সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
