কেরানীগঞ্জের জিনজিরায় প্রথম করোনায় আক্রান্ত রোগী সনাক্ত: চার হাজার পরিবার লকডাউন

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে এই প্রথম প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী সনাক্ত করা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তির বয়স (৬৮)। তিনি পেশায় একজন ইলেকট্রনিক্স ব্যবসায়ী। তার রাজধানীর গুলিস্তান এলাকায় সুন্দর স্কোয়ারে একটি দোকান রয়েছে। সে জিনজিরা মডেল টাউনের ১নং রোডে ৭২নং বহুতলার একটি বাড়ির ৯তলায় একটি ফ্ল্যাটে তার পরিবার নিয়ে থাকতেন। কয়েকদিন আগে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার দেহের করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করায়। আজ রবিবার (৫এপ্রিল) ওই পরীক্ষায় তার শরীরে করোনভাইরাসের জীবানু ধরা পড়ে। সে বর্তমানে রাজধানীর কুয়েত-মৈত্রী হাসপাতালে ভর্তি আছে।তবে সে কিভাবে এই প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে সে ব্যাপারে কিছুই এই মুহূতে জানা যায়নি । এই তথ্যটি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবাবরক হোসাইন। উপজেলা প্রশাসন ওই বাড়িটি এখন ঘিরে রেখেছে । এদিকে এখবরটি দ্রুত জিনজিরা ইউনিয়ন ও এর আশেপাশে ছড়িয়ে পড়লে মানুষের মাঝে চরম আতঙ্কে দেখা দেয়। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল জানান,খবর পেয়ে আইন শৃংখলা বাহিনী নিয়ে ওই বাড়িটি তারা ঘিরে রাখা হয়েছে। এই ঘটনা পরেই তারা মডেল টাউন আবাসিক এলাকায় এসে প্রথমে করোনায় আক্রান্ত ব্যক্তির বসবাসের ৯তলা বাড়ির প্রধান ফটকে তালা বদ্ধ করে দেন। পরে পুরো মডের টাউন এলাকা ১৪দিনের লকডাউন ঘোষনা করে ওই আবাসিক এলাকার ৪টি প্রধান গেটে তালাবন্ধ করে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *