দোহারে তৃতীয় শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ: দুলাভাই গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রলোভনে আপন শালীকাকে ধর্ষণের অভিযোগের ভিত্তিতে আব্দুর রাজ্জাককে (২৪) গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার সন্ধায় তাকে গ্রেফতার করা হয়। আব্দুর রাজ্জাক উপজেলার বিলাসপুর ইউনিয়নের বড় রামনাথপুর গ্রামের জয়নাল বেপারীর ছেলে। আটককৃত দুলাভাইকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২২ মে আব্দুর রাজ্জাক তার (১২) শালীকাকে  মুঠোফোনে কথা বলে ডেকে এনে দু’জনে আত্মগোপনে চলে যায়। পরে ঐ পরিবার দোহার থানায় একটি নিখোঁজের ডায়েরী করে। ঘটনার ৫ দিন চলে গেলেও পুলিশ তাদের কোনো খোঁজ পায়নি। পরবর্তীতে মানবাধিকার কমিশন ঢাকা জেলা দক্ষিণের সাহায্যে কিশোরীর অভিভাবকরা নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা এলাকায় তাদের খোঁজ পায়। সংবাদ পেয়ে সেখান থেকে তাদের উদ্ধার করে ধর্ষণের মামলা দিয়ে আব্দুর রাজ্জাককে আদালতে প্রেরণ করে দোহার থানা পুলিশ।

ভুক্তভোগী  ঐ ছাত্রী জানায়,  আমার দুলাভাই আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাকে নিয়ে পালিয়ে যায়। মাঝিরকান্দা এলাকায় একটি ভাড়া বাড়িতে রেখে আমার সাথে শারিরিক সম্পর্ক করে।

ঘটনায় দোহার থানার এসআই মনিরুজ্জামান বলেন, শুক্রবার রাতে মাঝিরকান্দা এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে শনিবার সকালে ধর্ষণ মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *