কামারখাড়ায় চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চেয়ে নজরুল মোল্লার লিফলেট বিতরণ

টঙ্গিবাড়ী থেকে ফিরুজ আলম বিপ্লব : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় দোয়া ও সমর্থন চেয়ে লিফলেট বিতরণ করেছেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোল্লা। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার কামারখাড়া বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে এসব লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন নজরুল ইসলাম মোল্লা। লিফলেট বিতরণকালে নজরুল ইসলাম মোল্লা বলেন, ‘আমি কামারখাড়া ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা রয়েছে। এ জন্য সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি। সুযোগ পেলে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।’ তিনি আরও বলেন, একাধারে দুইবার বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। ইতিমধ্যে জনগণের কল্যাণে এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। আপনাদের পাশে ছিলাম ও সব সময় আপনাদের পাশে থাকবো। এ সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন পেশাজীবি ও সাধারন জনগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *