করোনা প্রতিরোধে যুদ্ধে আমাদের জয়ী হতে হবে-ওসি সাজ্জাদ হোসেন

কাজী জোবায়ের আহমেদ : করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নিষেধাজ্ঞা মানাতে দিন রাত মাঠে কাজ করে যাচ্ছে দোহার থানা পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত রেখে এই যুদ্ধে জয়ী হতে হবে বলে জানিয়েছেন দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন। সাধারণ মানুষকে সরকারি নির্দেশনা মানাতে দোহারের বিভিন্ন স্থানে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৮ এপ্রিল) সারাদিনের অভিযান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মানুষের জান মালের নিরাপত্তা দিতে সব সময় কাজ করে যাচ্ছে পুলিশ। বর্তমান পরিস্থিতিতে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তার লাশ দাফনের সময় পাশে থাকে শুধুই পুলিশ। যেহেতু দোহারের কোথাও এখনো করোনা ভাইরাসে আক্রান্ত কাউকে পাওয়া যায়নি কিন্তু পার্শ্ববর্তী উপজেলাগুলোতে এই ভাইরাসের সংক্রমণের রোগী পাওয়া গেছে তাই দোহারে যেন কোনো ভাবে এই ভাইরাস ছড়াতে না পারে সেই বিষয়ে নজর রেখেই দিন রাত মাঠে কাজ করছে দোহার থানা পুলিশ।

এছাড়া তিনি আরও বলেন, পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হতে হবে। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া যাবে না। সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা এ যুদ্ধে জয়ী হতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *