ফোন পেয়ে রাতের আধাঁরে মধ্যবিত্ত পরিবারের পাশে দোহার উপজেলা প্রশাসন

কাজী জোবায়ের আহমেদ : করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক দুরত্ব বজায় রাখতে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হতে না পারায় গরিবদের পাশাপাশি সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিন্ম মধ্যবিত্ত পরিবারগুলো। এমন বেশ কয়েকজনের ফোন পেয়ে তাদের যাচাই বাছাই করে রাতের আধাঁরে তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে উপজেলার ইউসুফপুর এলাকাসহ আরও বেশ কয়েকটি এলাকায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া উপজেলার সুতারপাড়া ইউনিয়নের হলের বাজারে হিজরা সম্প্রদায়ের ১৮ জনের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করা হয়।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী মানুষ বিনা প্রয়োজনে ঘর থেকে বের হতে পারছেনা। তাই গরীব ও মধ্যবিত্ত পরিবারের ঘরে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছে সরকার।

তিনি আরও বলেন, ইতোমধ্যে দোহারের গরীব দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ চলছে। যারা মধ্যবিত্ত পরিবার কারও কাছে সাহায্য চাইতে পারেনা এমন পরিবারের তালিকা করে সরকারি ত্রানের পাশাপাশি ফজলুর রহমান ফাউন্ডেশনের সহযোগীতায় রাতের আধারে গরীব ও মধ্যবিত্ত পরিবারের হাতে আমরা খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছি। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হবে আমাদের ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *