এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে র্যাব,পুলিশ,ডিবি ও সাংবাদিকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতি ও ছিনতাই ঠেকাতে পরিবহনের শ্রমিকদের সর্কত করতে সচেতনামূলক আলোচনা সভা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার শ্রীনগর ছনবাড়ী ফ্লাইওভারের নিচে এ সচেতনামূলক আলোচনা সভা করে শ্রীনগর থানা ও হাসাড়া হাইওয়ে থানা পুলিশ।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. শাকিল আহম্মেদের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার এসআই নাজমুল এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মোঃ আনিছুর রহমান।
আরও বক্তব্য রাখেন হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী, শ্রীনগর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, আরাম পরিবহনের নির্বাহী পরিচালক মোঃ শফিক মোড়ল, নগর পরিবহনের কোষাধক্ষ জুলহাস মোল্লা, আব্দুল্লাহপুর পরিবহনের দায়িত্বে থাকা বাবু দেওয়ান, সেবা পরিবহনের ছালাম বেপারী, উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন পরিবহনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ
