সিংগাইর থেকে চুরি হওয়া গরু নেত্রকোনা থেকে উদ্ধার,চোর আটক-৪

মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর(মানিকগঞ্জ)থেকে: মানিকগঞ্জের সিংগাইর থেকে চুরি যাওয়া চারটি ষাড় গরু একটি মাহিদ্রা ব্রোলেরো পিকআপ ট্রাক নেত্রকোনা থেকে উদ্ধার ও চুরির সাথে জড়িত ৪ চোর আটক করেছেন সিংগাইর থানা পুলিশ।

মঙ্গলবার(১৭ জুন) দুপুরে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন-নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার মোজাফারপুর গ্রামের ফজলু মিয়া ছেলে হৃদয় মিয়া (২৭),পঞ্চগড় জেলার তেতুলিয়া থানার আজিজনগর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে ফরহাদ(৫৫),মেহেরপুর জেলা ও থানা যোগেন্দা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে সাব্বির হায়দার হৃদয়(১৯) ও মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার দক্ষিন জাইল্লা গ্রামের মঙ্গল বেপারির ছেলে জালাল উদ্দিন ওরফে শাহাজালাল(২৪)। থানা পুলিশ সূত্রে জানাযায়,উপজেলার চারিগ্রাম ইউনিয়নের খানপাড়া এলাকার জাম্বু রেঞ্জ গরুর ফার্ম থেকে গত শুক্রবার রাতের যেকোন সময় ৪টি ষাঢ় গরু ও ১টি মাহিদ্রা ব্রোলেরো পিকআপ চুরি হয়। পরে দিন ফার্মের মালিক মুদাসসার খান মুমিত সিংগাইর থানায় ১টি চুরির মামলা করেন।

এরই ধারাবাহিকতায় জেলা পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনের দিক নির্দেশনায় এবং সিংগাইর থানার অফিসার ইনচার্জ জে.ও.এম তৌফিক আজম এর সার্বিক তত্ত্বাবধানে ও এসআই রেজাউল তার সঙ্গীয় ফোর্স নিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার পেমই তদন্তকেন্দ্রাধীন এলাকা থেকে চুরি হওয়া গরু ও পিকআপ উদ্ধারসহ চুরির সাথে জড়িত ৪ জনকে আটক করেন পুলিশ।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জেওএম তৌফিক আজম জানান,চুরি হওয়া গরু ও পিকআপ উদ্ধারসহ ৪ চোর আটক করা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরন করা হয়েছে। অত্র মামলার মূল আসামী বিজ্ঞ আদালতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *