নিজস্ব প্রতিদেবক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ গুরতর অসুস্থ হয়ে শ্যামলী কল্যাণপুর বাংলাদেশ স্পেশালাইড হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে ঢাকা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অনুপম গুহ নয়ন।
অনুপম গুহ নয়ন জানান, হঠাৎ রবিবার বাবা অসুস্থ হয়ে পরে। তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি এখন শ্যামলী কল্যাণপুর বাংলাদেশ স্পেশালাইড হসপিটালের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় আছেন। এসময় নয়ন তার বাবার জন্য দোহার-নবাবগঞ্জসহ দেশবাসীর কাছে দোয়া চান।
