স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে দোহারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক:  স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এর পক্ষ থেকে ঢাকা দক্ষিণের সর্বাধিক প্রচারিত সাপ্তাহিক নববাংলা’র উদ্যোগে দোহারের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুত্রবার (8 জানুয়ারি)  সকালে উপজেলার জয়পাড়া এলাকায় দুই শতাধিক শীতার্ত পরিবারের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে কম্বল বিতরণ করেন তার ছোট ভাই আহ্সানুজ্জামান খান খোকন।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজী মো.ইব্রাহীম খলিল সবুজ, বীর মুক্তিযোদ্ধা আবুল খালাসী, শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো.জাকির হোসেন, নববাংলার প্রকাশক মো. বিল্লাল হোসেন, সম্পাদক মো. আতাউর রহমান সানী, নির্বাহী সম্পাদক কাজী জোবায়ের আহমেদ, ডেস্ক রিপোর্টার নাজনীন সিকদার, প্রতিনিধি সুজন হোসেন, শাহাদাৎ হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *