মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ):মানিকগঞ্জের সিংগাইরে ৩৫০ লিটার দেশীয় মদ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলা জার্মিত্তা ইউনিয়নের চর খালিয়া গ্রামের মৃত. এলমেছ আলীর ছেলে সাদেক আলী (৬০) বাড়ি থেকে এ মদ উদ্ধার করেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ওসি রকিবুজ্জামানের নির্দেশে পুলিশ উপ-পরিদর্শক মো. বোরহান উদ্দিন মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা চর খালিয়া গ্রামের সাদেক আলীর বাড়ি অভিযান চালায়। এ সময়ে তার পরিত্যক্ত বাড়ির টিনের ঘরের মধ্যে ৭টি প্লাষ্টিক ড্রামে আনুমানিক ৩৫০ লিটার দেশীয় মদ উদ্ধার করে থানা নিয়ে আসে। এ অভিযানে কেউ গ্রেফতার হয়নি।
পুলিশ উপ-পরিদর্শক বোরহান উদ্দিন মোল্লা জানান,এ ব্যাপারে বাড়ির মালিক সাদেক আলীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
