সিরাজদিখানে সাংবাদিকের মাতার তৃতীয় মৃত্যুবার্ষিকি অনুষ্ঠিত

লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি :  দৈনিক জনতার সিরাজদিখান প্রতিনিধি লতা মন্ডলের শাশুড়ি মাতা,দৈনিক যুগান্তর পত্রিকার সিরাজদিখান প্রতিনিধি ,যমুনা টিভি সিরাজদিখান-শ্রীনগর প্রতিনিধি, দৈনিক ভোরের কাগজের সিরাজদিখান প্রতিনিধি দেবব্রত দাস দেবু, ও সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবের সভাপতি সুব্রত দাস রনকের মাতা গীতা রানী দাস (৬৩) আজ ১৮ ফেব্রুয়ারি শনিবার তৃতীয় মৃত্যুবার্ষিকি অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে সিরাজদিখান রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামে নিজ বাড়িতে গীতা পাঠ,ভোগ নিবেদনের, আয়োজন করা হয়েছে। আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খিদের রাতে শ্রী শ্রী গৌরনিতাই মন্দির প্রাঙ্গণে শ্রীমদ্ভাগবত পাঠের অনুষ্ঠানে উপস্থিত থেকে ভগবদ্ভধাম প্রাপ্তী গীতা রানী দাসের বিদেহী আত্মার শান্তি কামনা করার জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০২০ খ্রিস্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ৫ ফাল্গুন মঙ্গলবার সকাল ৮টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে গীতা রানী দাস তাঁর জড়দেহ ত্যাগ করেন। মৃত্যুকালে ৪ পুত্র, নাতিসহ অসংখ্য গুনাগ্রাহী ও শুভাকাঙ্খি রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *