সিরাজদিখানে মোটরসাইকেল দুর্ঘটনায় মেকানিকের মৃত্যু

আরিফুর রহমান সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটর মেকানিকের মৃত্যু ও আরেকজন আহত হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৪ টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের মোস্তফাগঞ্জ মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটর মেকানিক নেওয়াজ শেখ (১৯) সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের আলমগীর শেখের পুত্র।

অপরজন আহত রোমান (১৯) সে বয়রাগাদী ইউনিয়নের বাহেরঘাটা গ্রামের ইকবাল হোসেনের পুত্র। জানা গেছে, নিহত নেওয়াজ শেখ গ্যারেজে মোটরসাইকেল সার্ভিসিং করার পর তা সঠিক আছে কিনা পরীক্ষা করার জন্য মোটরসাইকেল চালিয়ে ইছাপুরা-মালখানগর সড়কের মোস্তফাঞ্জ মাদ্রাসা পর্যন্ত যায়। মোটরসাইকেল ঘুরিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে সজোরে ধাক্কা লেগে পানিতে পড়ে যায়। ঘটনাস্থলেই চালক মোটর মেকানিক মো. নেওয়াজ শেখের মৃত্যু হয়।

গুরুতর আহত হয় মো. রোমান। স্থানীয়রা তাদেরকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার নেওয়াজ শেখ (১৯) কে মৃত ঘোষনা করেন এবং রোমানকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখেন।

এবিষয়ে সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম বলেন, সকালে একটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে নেওয়াজ শেখ নামে একজনের মারা গেছে। আরেকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *