সিরাজদিখানে ডিজাইনার এন্ড বিল্ডার্স আয়োজনে দোয়া ও ইফতার অনুষ্ঠিত

লতা মন্ডল -সিরাজদিখান( মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মুন্সিগঞ্জ সিরাজদিখানে ডিজাইনার এন্ড বিল্ডার্স শাখার আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে প্রায় পাঁচ শতাধিক রোজাদার ও ইফতার মাহফিলে অংশ নেন। আজ বৃহস্পতিবার বিকালে সিরাজদিখান আলাউদ্দিন কমপ্লেক্স ভবনে এই আয়োজন করা হয়। আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী মোঃ শাহিন হোসেন প্রধান নির্বাহী কর্মকর্তা বিক্রমপুর ডিজাইনার এন্ড বিল্ডার্স। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেলথ কেয়ার হাসপাতালের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, সিরাজদিখান উপজেলা তান্ত্রিক সভাপতি মমতার রাসেল শেখ, আলাউদ্দিন কমপ্লেক্সের স্বত্বাধিকারী মোঃ আলাউদ্দিন চোকদার প্রমূখ। দোয়া ও ইফতার মাহফিলে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। পরিশেষে ইফতারে অংশগ্রহণ করায়

উপস্থিত রোজাদারদেরকে ধন্যবাদ জানান প্রকৌশলী মোঃ শাহিন হোসেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *