লতা মন্ডল সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সিরাজদিখান মধ্যপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে শিশু সমাবেশ এবং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থাপিত মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আব্দুল করিমের নেতৃত্বে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপস্থিত ছিলেন, মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আব্দুল করিম শেখ,মধ্যপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ হারুন অর রশিদ সুমন, মুন্সিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সমন্তান কমান্ড সভাপতি শামীম হাওলাদার প্রমুখ ।
মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আব্দুল করিম শেখ বলেন, ১৭ মার্চ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। ১৯২০ সালের এইদিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সম্ভ্রান্ত শেখ পরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন।
পিতা শেখ লুৎফর রহমান ও মাতা সায়েরা খাতুনের চার কন্যা এবং দুই পুত্রের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তাঁর বাবা মায়ের দেয়া আদুরে নাম ছিল খোকা। কিশোর বয়সেই শেখ মুজিবের প্রতিবাদী চরিত্রের বহিঃ প্রকাশ দেখা গিয়েছিল।
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মানসিকতা, গরিব-দুঃখী মানুষের প্রতি ভালোবাসা ও তাদের দুঃখ দূর করার প্রতিজ্ঞা তাঁকে রাজনীতিতে নিয়ে আসে।
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে জানা যায়, তাঁর বাবা তাঁকে বলেছিলেন, বাবা রাজনীতি কর আপত্তি করব না, পাকিস্তানের জন্য সংগ্রাম করছ এতো সুখের কথা, তবে লেখাপড়া করতে ভুলিও না। লেখাপড়া না শিখলে মানুষ হতে পারবে না। আর একটা কথা মনে রেখ নেতৃত্ত্ব দিতে হলে লেখাপড়া জরুরি ।
সি
