সিরাজদিখানে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিরাজদিখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে।  শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সিরাজদিখান নতুন ভবনের চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করা হয়।  পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ , সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম তানভীর, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) উম্মে হাবিবা ফারজানা,সিরাজদিখান-টংগীবাড়ি সার্কেল এ এসপি মোস্তাফিজুর রহমান রিফাত, সিরাজদিখান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন, মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল করিম শেখ,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, সিরাজদিখান থানার ওসি এ কে এম মিজানুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলম তানভীর।

এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে, র‌্যালি, চিত্রাঙ্কন প্রতেযোগিতাসহ বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *