সিংগাইরে ১০ মাসের শিশুর করোনা আক্রান্ত

মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইর উপজেলা জার্মিত্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামের ১০ মাসের শিশুর শরীরে করোনা সনাক্ত হয়েছে। আজ রাত (২২ই এপ্রিল) ৮ টার দিকে উপজেলা স্বাস্থ্যে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.সেকেন্দার আলী মোল্লাহ্ বিসয়টি নিশ্চিত করেছেন।
সূত্রে জানা যায়, উপজেলার জার্মিত্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামের মো.সামচুল ইসলাম হেমায়েতপুর জয়নাবাড়ী ভাড়া বাসায় বসবাস করে আসছিল। সেখান থেকে তার ১০ মাসের শিশু সন্তানের ২ সপ্তাহ আগে জ্বর আসে। পরে শিশুটিকে ঢাকার শিশু হাসপাতালে ভর্তি করেন। ভর্তির পর বাচ্চার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে শনিবার (১৮ই এপ্রিল) নমুণা সংগ্রহ করে ঐ হাসপাতালে পরীক্ষা করেন। আজ দুপুর (২২ই এপ্রিল) শিশুটি শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়। এ খবর শিশুটির অভিভাবক জানতে পেরে শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে আসে। এবং নিজ বাড়িতে না উঠে পার্শ্ববর্তী এলাকার বিন্নাডাঙ্গী গ্রামে শ্বশুর বাড়ীতে আসেন বলে জানা গেছে। বিষয়টি বিকালে জানাজানি হলে এলাকা মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
উপজেলা স্বাস্থ্যে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.সেকেন্দার আলী মোল্লাহ বলেন-মানিকগঞ্জ জেলা স্বাস্থ্যে বিভাগ থেকে সিংগাইরে এক শিশুর শরীরে করোনা সনাক্তের খবর পেয়ে সেখানে যাই। এবং শিশুর অভিভাবকের সাথে কথা বলে উপজেলা বিন্নাডাঙ্গী গ্রামকে লকডাউন করা হয়। আর ওদেরকে আইসোলেশনে রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা বলেন-খবর পেয়ে ঐ এলাকা কে লকডাউন ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *