সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় লামিয়া(৮) নামের এক মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(১৬ আগস্ট) বিকাল আড়াইটার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের বাইমাইল বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত লামিয়া ঐ এলাকার মো.তারা মিয়ার কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়,হেমায়েতপুর গামী শুকতারা সার্ভিস বাস বাইমাইল ষ্ট্যান্ডে পৌছালে পার্শ্ববর্তী হাসান নগর মাদ্রাসা হইতে লামিয়া বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় কবলে পরে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় বাস চালক পালিয়ে যেতে সক্ষম হলেও কন্ট্রাক্টর ও বাস আটক করেন থানা পুলিশ।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্যা বাস ও কন্ট্রাক্টর আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন-এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা প্রস্তুতি চলছে।
