সিংগাইরে শেখ মুজিবুর রহমানের প্রতি অবমাননার প্রতিরোধে গণকর্মচারীদের সমাবেশ

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:সারাদেশের ন্যয় মানিকগঞ্জের সিংগাইরে শেখ মুজিবুর রহমানের প্রতি অবমাননার প্রতিরোধে গণকর্মচারীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ দিকে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে এই সমাবেশের আয়োজন করেন উপজেলা প্রশাসন। উপজেলা সহকারি কমিশনার(ভূমি)মেহের নিগার সুলতানার সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা। এ সময় বক্তব্য রাখেন-ইউএনও রুনা লায়লা,উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ফারহানা কবির,সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামন। বক্তরা-শেখ মুজিবুর রহমানের প্রতি অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ সমাবেশে উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীগন অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *