সিংগাইর (মানিকগঞ্জ) প্রতনিধি : মানিকগঞ্জের সিংগাইরে একটি মোটরসাইকেল গ্যারেজে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই গ্যারেজের প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে জানা যায়। । রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বায়রা বাজারে কষ্ট হোন্ডা সার্ভিসিং সেন্টারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ গ্যারেজ মালিক-উপজেলা বায়রা এলাকার মৃত সধীর কুমারের ছেলে সুবোধ কুমার। স্থানীয়দের ধারনা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে।
