মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মানিকগঞ্জে
প্রত্যক্ষদর্শীরা জানান, সিংগাইর থেকে হেমায়েতপুরের উদেশ্য ছেড়ে আসা মোল্লা এন্টার প্রাইজ ঢাকা মেট্রো জ-১১-০০৬৪ এর সাথে উপজেলার পূর্ব ভাকুম বাড়ি থেকে সিংগাইরের উদেশ্য রওনা হওয়া মোটরসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী গুরুতর হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বাস চালক পালিয়ে যেতে সক্ষম হলেও স্থানীয়রা বাসটি আটক করেন। এ ঘটনায় নিহত যুবকের পরিবারে চলছে কান্নার আহাজারি।
