সিংগাইরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মানিকগঞ্জের হেমায়েতপুর সিংগাইর আঞ্চলিক মহাসড়কে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে  আরমান (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার চর নয়াডাঙ্গী ব্রীজের পূর্বপাশের ঢালে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত মো.আরমান (৪০) উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব ভাকুম এলাকার সফিজউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিংগাইর থেকে হেমায়েতপুরের উদেশ্য ছেড়ে আসা মোল্লা এন্টার প্রাইজ ঢাকা মেট্রো জ-১১-০০৬৪ এর সাথে উপজেলার পূর্ব ভাকুম বাড়ি থেকে সিংগাইরের উদেশ্য রওনা হওয়া মোটরসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী গুরুতর হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বাস চালক পালিয়ে যেতে সক্ষম হলেও স্থানীয়রা বাসটি আটক করেন। এ ঘটনায় নিহত যুবকের পরিবারে চলছে কান্নার আহাজারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *