সিংগাইরে প্রতারক চক্রের ৩ সদস্যসহ গ্রেফতার-৬

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে সংঘবদ্ধ প্রতারক চক্রের ৩ সদস্য,ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার আসামীসহ ৬ জনকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে সিংগাইর থানার ওসি মো.জিয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতারক চক্ররা হলেন-গোপালগঞ্জ জেলার মোকসুদপুর থানার পশ্চিম নওখন্ডা গ্রামের মৃত.আলা মিয়ার ছেলে বিল্লাল(৩৮) মোসলেম খানের ছেলে রিপন খান(৪০),বাগেরহাট জেলার শরন খোলা থানার মধ্য খোন্তাকাটা গ্রামের আহমেদ গাজীর ছেলে আবজাল গাজী(৪১),অন্য আসামীরা হলেন,সিংগাইর উপজেলার রায়দক্ষিন পূর্বপাড়া গ্রামের সফি মোল্লার ছেলে আনোয়ার (৪৫),গাজিন্দা গ্রামের আয়ূব আলীর ছেলে আবুল কালাম(৩৬) ও রসুলপুর গ্রামের মৃত.ছালামের ছেলে জাহাংগীর (৩৫)
পুলিশ সূত্রে জানাযায়, উপজেলার চর লক্ষীপুর গ্রামের আনোয়ার হোসেনকে প্রতারকচক্র বিভিন্ন সময় ফোন করে স্বর্নের কয়েনের লোভ দেখায়। তারই ধারাবাহিকতায় গত বুধবার উপজেলার দক্ষিণ ধল্লা হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফোর্ডনগর সংযোগ রাস্তার মোড়ে খান ফুড রেস্টুরেন্টের সামনে প্রতারক চক্র ভিকটিমকে ডেকে নেন। এসময় তারা একটি স্বর্ণের কয়েন সেম্পল হিসেবে বের করে দেখায়। পরে ৩টি ব্যাগে এক হাজার পিচ খাটি স্বর্ণের কয়েন দিয়ে প্রতারক চক্র টাকা চায়। কয়েন হাতে নেওয়ার পর প্রতারকদের টাকা দেওয়ার এক মূহুর্তে সন্দেহ হলে ভিকটিম আশেপাশে থাকা লোকজন ডেকে আনেন। উপস্থিত লোকজন কয়েনগুলি দেখে পিতলের কয়েন হিসেবে সনাক্ত হলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশ খবর দেয়। পরে থানা পুলিশ তাদের ঘটনাস্থলে গিয়ে আটক করে। এ ছাড়াও বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন জায়গা অভিযান চালিয়ে ২ জন ওয়ারেন্ট ভুক্ত ও ১জন নিয়মিত মামলার আসামী আটক করেন পুলিশ।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো.জিয়ারুল ইসলাম জানান, প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে মামলা রুজুসহ মোট ৬ জন আসামীকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোর্পাদ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *