সিংগাইরে পৌর মেয়রের বাড়িতে ফাগুন উৎসব পালিত

রকিবুল হাসান বিশ্বাস সিংগাইর (মানিকগঞ্জ) থেকে : মানিকগঞ্জের সিংগাইর পৌর মেয়র আবু নাঈম মো. বাশারের উদ্যোগে পৌর সভার কর্মকর্তা, কর্মচারি ও কাউন্সিলরদের সাথে ১লা ফাল্গুন উপলক্ষ্যে আজিমপুর ফকির মওলা দরবার শরীফ প্রয়াত বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারেরর বাড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিয় সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে “প্রতিদিনের সংবাদ ও “নববাংলা” সিংগাইর প্রতিনিধি, রকিবুল হাসান বিশ্বাসের সঞ্চালনায় পরিচয় পর্বের পরে বক্তব্য রাখেন- পৌর মেয়র আবু নাঈম মো. বাশার, ইত্তেফাক, সিংগাইর প্রতিনিধি মানবেন্দ্র চক্রবর্তী, দৈনিক “সংবাদের” সিংগাইর প্রতিনিধি কোহিনূর ইসলাম রাব্বি, আঞ্চলিক পৃথিবী প্রতিদিন পত্রিকার প্রকাশক এফএম ফজলুল হক, পৌরসভার প্যানেল মেয়র সমেজ উদ্দিন, পৌর কর্মকর্তা মো. সোলায়মান, সাইদুর রহমান ও আজিমপুর ফকির মওলা দরবার শরীফের মসজিদের ঈমাম মাওলানা মো. সাইফুল ইসলাম প্রমুখ।

আলোচনা অনুষ্ঠানের শেষে সাবেক ছাত্রনেতা, লেখক, পরিচালক, নাট্য অভিনেতা মো. শাহিনুর রহমানের পরিচালনায় পৌর কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এতে পৌরকর্মকর্তা ২-০ গোলে বিজয়ী হন।

পরবর্তীতে হাড়ি ভাঙ্গা প্রতিযোগীতায় কেউ বিজয় না হলেও চেয়ার খেলায় পৌর মেয়রের স্ত্রী শাহানাজ আক্তার বিজয়ী হন। পরিশেষে সাংবাদিক, পৌর কাউন্সিলর ও পৌর কর্মকর্তাদের উপস্থিতিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে পৌর মেয়র আবু নাঈম মো. বাশার সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। সেই সাথে এরকম বিনোদন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *