মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর(মানিকগঞ্জ)থেকে: মানিকগঞ্জের সিংগাইরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় বাছের(৫৫) নামের এক পথচারি নিহত হয়েছেন। রবিবার(১১ মে) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলা পৌরসভা কাশিমনগর এলাকার এ দূর্ঘটনা ঘটে। নিহত-বাছের বলধারা ইউনিয়নের বড় বাকা গ্রামে মৃত.অশোক আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়,হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের পৌরসভার কাশিমনগর ব্রীজের পূর্ব পাশে বাছের নামের এক পথচারি পায়ে হেটে বাড়ি যাচ্ছিলেন। এর মধ্যে (নাম্বার বিহীন সুজুকি) দ্রুত গতির মোটরসাইকেল চালক বলধারা ইউনিয়নের গেরাদিয়া এলাকার মো.রানা(২৭) আরোহী ২ জনকে নিয়ে পথচারিকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পথচারি গুরুতর আহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা চালকসহ ৩ জনই রাস্তায় ছিটকে পরে আহত হন। পরে স্থানীয় লোকজন তাৎক্ষণিক আহত সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পথচারি বাছেরকে মৃত ঘোষনা করেন। মোটরসাইকেল চালক রানাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রের্ফাড করেন। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মোটরসাইকেল আরোহী বলধারা ইউনিয়নের গাড়াদিয়া নয়াপাড়া গ্রামের তমিজউদ্দিনের ছেলে রাইসুল ইসলাম(১৯)ও একই এলাকার রাজ্জাকের ছেলে বাচ্চু মিয়া(১৭) কে পুলিশ হেফাজতে রাখেন। সিংগাইর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে জানান,পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
