মো. রকিবুল হাসান বিশ্বাস (মানিকগঞ্জ) : দেশের অন্যন্য জেলার ন্যায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রবিবার রাত ৮ টার দিকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেরদৌস এ জেলাকে লকডাউন ঘোষণা করেন। তাই সিংগাইর উপজেলার ১টি পৌরসভা, ১১টি ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের করোনা ভাইরাসে লকডাউনে থাকা অসহায় ৩হাজার ৬শত পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে পাশে দাঁড়াচ্ছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান সফিউল আরেফিন টুটুল।
তারই ধারাবাহিকতায় আজ সোমবার (২০ই এপ্রিল) সকাল ১১ টার দিকে সিংগাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সামাজিক দুরুত্ব বজায় রেখে দেওয়ান সফিউল আরেফিন টুটুল ও তার ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক দেওয়ান জাহিদ আহমেদ টুলুর নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন। এবং সিংগাইর পৌরসভা, সিংগাইর সদর ইউনিয়ন, তালেবপুর ইউনিয়নের ৯শত দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করেন। অন্যন্য ইউনিয়নে বাকি খাদ্যসামগ্রী অসহায় পরিবারের মাঝে পর্যায়ক্রমে প্রদান করা হবে বলে জানা গেছে। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল-চাউল, ডাউল, আলু, লবন।
বিতরণকালে উপস্থিত ছিলেন-মানিকগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.লুৎপর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, সাংগঠনিক মো. ওবায়দুল হক, সাবেক সাংগঠনিক অ্যাডভোকেট মো. জাহিদ খান উজ্জ্বল, পৌরসভা প্যানেল মেয়র মো. সমেজ উদ্দিন পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, কাউন্সিলর মো. আব্দুস সোবহান, মো. কামাল হোসেন, মো. সামচুল ইসলাম, জার্মিত্তা ইউপি সদস্য মো. শাহজাহান, সাবেক কাউন্সিলর মো. কাউছার আহমেদ প্রমুখ।
