সিংগাইরে ছাত্রলীগ নেতার খুনিদের ফাঁশির দাবিতে মানববন্ধন

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ): সিংগাইর সরকারি কলেজের ভিপি ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.ফারুক হোসেন মিরুর খুনিদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (৪ মার্চ) বিকাল ৪টার দিকে উপজেলা ছাত্রলীগের আয়োজনে উপজেলা পরিষদ গেটে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.শাহিনুর রহমান শাহিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান,নবনির্বাচিত মেয়র ও উপজেলা আ’লীগের সদস্য আবু নাঈম মো.বাশার,উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক মো.শহিদুর রহমান শহিদ,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাদরিন সুমি,নিহত মিরুর বড় ভাই মো.রেজাইল করিম (হিরু)। এ কর্মসূচিতে বক্তারা ভিপি মিরুর নৃশংস হত্যা কান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন-এ হত্যা কান্ডের সাথে যারা জড়িত আছে কেউ পার পাবে না। অতিবিলম্বে জড়িতদের গ্রেফতার করে ফাঁসির মঞ্চে ঝুলানোর জোড় দাবি জানানো হয়েছে প্রশাসনের কাছে। এ সময় উপজেলা আ’লীগ,যুবলীগ,ছাত্রলীগ,কৃষকলীগ,মহিলালীগ,ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় সকল শ্রেনীর লোকজন এ কর্মসূচীতে অংশ নেন। মানববন্ধন শেষে সকল নেতাকর্মী সিংগাইর পৌর এলাকার আজিমপুর কেন্দ্রীয় কবরস্থানে নিহত ছাত্রলীগ নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *