সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে মোবাইল কোর্ট পরিচালনা করে খাবার হোটেলের দুই মালিককে জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার(২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে সিংগাইর পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আল আমিন কবির। এ অভিযানে সিংগাইর থানা পুলিশ সহযোগিতা করেছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়,সিংগাইর পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় নাছির উদ্দিন ও মাসুদ রানার খাবার হোটেল ও রেস্টুরেন্টে পুরাতন তেল,বাসি খাবার ও নোংড়া পরিবেশ থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী দুইজনের মধ্যে নাছিরকে ২ হাজার ও মাসুদ রানাকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। অপরদিকে,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডেঙ্গুরোধে সচেতনতা মূলক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় বলে জানাযায়।
এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আল আমিন কবির বিষয়টি নিশ্চিত করে জানান জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
