মো. রকিবুল হাসান বিশ্বাস (মানিকগঞ্জ) : বিশ্বব্যাপী করোনা ভাইরাসের শঙ্কায় অস্থির জনজীবন। করোনা ভাইরাস সংক্রমণরোধে মানিকগঞ্জ জেলাকে অনির্দিষ্ট সময়ের জন্য লকডাউন ঘোষণা করাতে কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। বন্ধ হয়ে গেছে অনেকের আয়ের পথ।
এ অবস্থায় কর্মহীন অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছেন- মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. আব্দুল আলীম এবং তার ছোট ভাই সায়েস্থা ইউনিয়ন শাখা আওয়ামী সেচ্চাসেবকলীগের সভাপতি মো. আব্দুল হালিম।
বৃহস্পতিবার (১৬ই এপ্রিল) মানিকগঞ্জের-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এর নির্দেশনায় এএইচএম ব্রিক্সের নিজস্ব অর্থায়নে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান শহিদের উপস্থিতিতে সায়েস্তা ইউনিয়নের অসহায়, দরিদ্র, রিকসা, ভ্যান চালক কর্মহীন ১ হাজার ২ শত পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণের কার্যক্রম শুরু হয়।
তারই ধারাবাহিকতায় শুক্রবার (২৪ই এপ্রিল) মহামারি করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলার জীবনের মায়া ত্যাগ বৌ’রি আবহাওয়া উপেক্ষা করে ২শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।এমনকি ১ হাজার ২ শত পরিবারকে খাদ্যসামগ্রী দেয়া শেষ হয়েছে।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল-৭ কেজি চাউল, ১ কেজি ডাউল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ। সায়েস্তা ইউনিয়ন শাখা আওয়ামী সেচ্চাসেবকলীগের নেতৃবৃন্দ সাথে নিয়ে এ খাদ্যসামগ্রী বিতরনের কার্যক্রম চলে।
মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. আব্দুল আলীম নববাংলার প্রতিবেদক কে বলেন- আমাদের সায়েস্তা ইউনিয়নের কর্মহীন ১ হাজার ২ শত পরিবারকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়েছি। যা অব্যাহত থাকবে। এ ইউনিয়নের ১ জন মানুষ যেন খাবারের জন্য কষ্ট না করে সে দিকে আমার দৃষ্টি থাকবে। তাছাড়া আমার কাছে কেউ ফোন দিলে আমি খাবার পৌছে দিব।
