স্টাফ রিপোর্টার : ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা গোপালপুর গ্রামের সৌদি আরব প্রবাসী মো. হুমায়ুন চৌধুরীর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১২টায় বিতরণের আগে নিজ বাস ভবন চৌধুরী ভিলায় দোয়া ও মোনাজাত করা হয়।
পরিচালনা করেন গোপালপুর জামে মসজিদের ঈমাম মাওলানা মো. কাওসার। পরে সমাজের দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। গত ২০ বছর যাবত রমজানের আগে তিনি এভাবে বিতরণ করে আসছে বলে জানা যায়।
খাদ্য সামগ্রীর মধ্যে প্রতি ব্যাগে পাঁচ কেজি করে চাল, এক কেজি ডাল, এক কেজি তেল, এক কেজি আলু, এক কেজি পিয়াজ, এক কেজি ডাবলি, এক কেজি চিনি, আধা কেজি চিড়া, আধা কেজি খেজুর দেয়া হয়।
