সিংগাইরে করোনা অযুহাতে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি

মো. রকিবুল হাসান বিশ্বাস (মানকিগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে বিভিন্ন ইউনিয়নে যোগাযোগের রাস্তা করোনা ভাইরাসের অযুহাতে প্রশাসনের অনুমতি ব্যতিত অতি উৎসাহি হয়ে এলাকার কিছু লোক গাছ ফেলে ও বাঁশের বেড়া দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এমন অভিযোগ উঠেছে।

উপজেলার সিংগাইর পৌরসভা তাবলিগ জামাতের এক মরুব্বীর করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে প্রশাসন পৌরসভা লকডাউন করে দেয়। চাপাইনবাবগঞ্জ জেলা থেকে আসা জামির্ত্তা ইউনিয়নের এক ইটের ভাটার শ্রমিক করোনা উপসর্গ দেখা দেয়। পরে ছুটি নিয়ে বাড়ি গেলে তার মৃত্য হয়। তারপর জার্মিত্তা ইউনিয়ন ও লকডাউন করেছেন উপজেলা প্রশাসন। তাছাড়া জনসাধারণকে সচেতন করার জন্য, উপজেলা প্রশাসন, সিংগাইর থানা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীসহ অন্যান্য সরকারি দপ্তর অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এর মধ্যে প্রত্যেক ইউনিয়নের যোগাযোগের রাস্তা প্রশাসনের অনুমতি ছাড়া বেড়া দিয়ে আটকিয়ে চরম ভোগান্তিতে ফেলেছে জরুরি ঔষধ সরবরাহের গাড়ী, খাদ্যসামগ্রীর মালবাহী গাড়ি, জ্বালানি সরবরাহ, জরুরী রোগী আনা নেয়া।

সরেজমিনে ঘুরে দেখা যায়, হেমায়েতপুর হইতে সিংগাইর আঞ্চলিক মহাসড়কের দু,পাশের সংযোগ রাস্তা দিয়ে উপজেলা ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা যোগাযোগ মাধ্যম। করোনা ভাইরাসের অজুহাতে এক ইউনিয়ন হতে অন্য ইউনিয়ন, এক মহল্লা হতে অন্য মহল্লায় যাওয়ার সংযোগ রাস্তার মুখে বেঁড়া দিয়ে, গাছ ফেলিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে মহল্লার লোকজন। ফলে বিভিন্ন এলাকায় প্রশাসনের যাতায়াতের বিঘ্ন ঘটলে যে কোনো সময় যে কোনো ধরনের র্দুঘটনা ঘটার সম্ভাবনা থাকে বলে সাধারণ মানুষের অভিমত।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ঔষধ কোম্পানির গাড়ি চালক বলেন- উপজেলার বিভিন্ন ফার্মাসিতে আমাদের ঔষধ দিতে হয়। গত সপ্তাহে ঠিকমত ঔষধ ডেলিভারি দিলাম। এ সপ্তাহে এসে দেখি সংযোগ রাস্তা গাছ ও বাশঁ দিয়ে বন্ধ করে দিয়েছে। কি করি ভেবে পাচ্ছি না।

উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা বলেন- যারা অতিউৎসাহ হয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তাদের প্রতিবন্ধকতা সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *