সিংগাইরে আ’লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী আটক

 সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে বিশেষ অভিযানে আ’লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীকে আটক করেছেন সিংগাইর থানা পুলিশ। বৃহস্পতিবার(৮ মে) দিবাগত রাত ব্যাপি উপজেলার বিভিন্ন জায়গা অভিযান পরিচালনা করে নেতাকর্মীদের আটক করেন।

শুক্রবার(৯ মে) দুপুরে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন,উপজেলার চারিগ্রাম ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো.দাদন মিয়া(৬৮) তিনি ওই ইউনিয়নের উত্তর চারিগ্রাম গ্রামের মৃত.গয়েজ উদ্দিনের ছেলে,উপজেলার সাবেক সেচ্ছাসেবক লীগের সভাপতি মো.ওবায়দুর রহমান(৫০) তিনি ওই ইউনিয়ননের ছোট কালিয়াকৈর এলাকার -মৃত মায়েন উদ্দিনের ছেলে,মো.কুদ্দুস আলী(৫৫) জামশা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আ”লীগের সভাপতি ওই এলাকার মৃত.শুকুর আলীর ছেলে ও মো.খোরশেদ আলম (৪০) চারিগ্রাম ৪ নং ওয়ার্ড আওয়ামী-যুবলীগের সাবেক সভাপতি একই মহল্লার মৃত.আমজাদ হোসেনের ছেলে। সিংগাইর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জেওএম তৌফিক আজম জানান,আটককৃতদের শুক্রবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *