নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় ডেল্টা লাইফ ইন্সুরেন্স’র বীমা গ্রাহক মো. আনোয়ার হোসেন মৃত্যুদাবির চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পালামগঞ্জ বাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে ১৩,২০,৪৩৮ টাকার চেক, বীমা হোল্ডারের স্ত্রী হাতে তুলে দেওয়া হয়।
পালামগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো.আজমির হোসেনের সভাপতিত্বে ও ডেল্টা লাইফ ইন্সুরেন্স’র নবাবগঞ্জ সার্ভিসং সেন্টারের ব্রাঞ্চ ম্যানেজার মো. মাসুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেল্টা লাইফ ইন্সুরেন্স’র নবাবগঞ্জ সার্ভিসং সেন্টারের ইনচার্জ লুৎফর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন ডেল্টা লাইফ ইন্সুরেন্স’র আলী হোসেন, নাসির উদ্দিন পল্লব, পৌরসভার সাবেক কাউন্সিলর আলমগীর হোসেন মুবিনসহ ডেল্টা লাইফ ইন্সুরেন্স’র কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ।
নবাবগঞ্জ সার্ভিসং সেন্টারের ইনচার্জ লুৎফর রহমান বলেন, একমাত্র ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড বীমা মেয়াদ উত্তীর্ণ গ্রাহকদের একদিনেই দাবি পরিশোধ করা হয়। এবং মৃত দাবিসহ অন্যান্য দাবির চেক দ্রুত সময়ে প্রদান করে থাকে
