সিংগাইরে আঞ্চলিক মহাসড়ক পরিদর্শন ও ঢেউটিন চেক বিতরণ করলেন এমপি মঈনুল ইসলাম খান

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত সিংগাইর আঞ্চলিক মহাসড়ক পরিদর্শন করেছেন । এ সময় জেলা পরিষদের প্রশাসক এ্যাড.জামিলুর রশিদ খান উপস্থিত ছিলেন। মহাসড়কের পাশের খাল (রেকর্ডে নয়নজুরি)এর অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দূষণ রোধে পরিকল্পনার বিষয়ে জেলা পরিষদের প্রশাসককে অবগত করেন। এছাড়াও রবিবার(১০ মে) দুপুর ১ টার দিকে তিনি বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত গৃহ নির্মাণের জন্য ঢেউটিন ও চেক ১টি মন্দির ও ১৭টি পরিবারের মাঝে বিতরন করেন। এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার,সহকারি কমিশনার (ভূমি) মো.হাবেল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আহাদী হোসেন,সদর ইউপি চেয়ারম্যান মো.জাহিনুর রহমান সৌরভসহ দলীয় নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *