সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে উপস্থিত বক্তৃতা,চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগীতায় এ অনুষ্ঠান হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা। এতে বক্তব্য রাখেন- নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা,এসিল্যান্ড মেহের নিগার সুলতানা,উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ফারহানা কবির,প্রানী সম্পদ কর্মকর্তা ডা.ফারুক আহাম্মদ,কৃষি কর্মকর্তা টিপু সুলতান স্বপন,মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজ-উদ-দৌল্লাহ,সহকারি প্রকৌশলী(জনস্বাস্থ্য) কর্মকর্তা মো.রাসেল মিয়া, প্রমুখ। এ ছাড়াও উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ এ সভায় অংশ নেয়।
