সারাদেশে গণপরিবহন বন্ধ থাকবে ১১ এপ্রিল পর্যন্ত

নিজস্ব প্রতিনিধি : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গণপরিবহন বন্ধ রাখার নির্দেশনার মেয়াদ ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ঔষধ, পচনশীল ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। তবে পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭০ এ দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছে ২ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ জনে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *